আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় রিমালের দাপটে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা লন্ডভন্ড করে দিয়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকার বাড়িঘর তছনছ করেছে, ক্ষতি করেছে বেড়ীবাঁধের। গত ২৪ ঘন্টায় কলকাতায় ছয় জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়েছে, রাস্তায় পানি জমে জলাব্ধতা সৃষ্ট হয়েছে। মেট্টোর লাইন পানির নীচে থাকায় পরিষেবা ব্যহত হচ্ছে। তবে, সোমবার রাতে রিমাল দুর্বল হয়ে নিন্মচাপে পরিনত হয়েছে। কিন্তু মঙ্গবার সকালেও বৃষ্টি ঝড়ছে ।
রিমালের সবচেয়ে প্রবাব পড়েছে দুই ২৪ পরগণা, পূর্ব মোদিনীপুর ও কলকাতা। রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৫০ মিলিমিটার। রিমাল সাগরদ্বীপ থেকে মুখ ঘুরিয়ে বাংলাদেশের খুলনার দিকে যেতে সুন্দরবনের ব্যাপক ক্ষতি করে গেছে। কলকাতার পাশাপাশি সল্টলেকে বৃষ্টি হয়েছে ১১০ মিলিমিটার, হুগলীর তারকেশ্বরে সবচেয়ে বেশী বৃষ্টি রেকর্ড কতরা হয়। সেখানে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। হলদিয়া ১১০ মিলিমিটার, তমলুকে ৭০ মিলিমিটার, নিমপীঠে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়।
রাজ্য প্রশাসনের তথ্যনুযায়ী, রিমালের ধাক্কায় উপকূলীয় এলাকায় ১৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
হিঙ্গলগঞ্জের মৌসুনীদ্বীপে রোববার রাতের খাবার কাওয়া সময় রান্না ঘরে গাছ গড়ে রেণুকা মন্ডল নামের ৮০ বছরের এক বৃদ্ধার মারা যায়। কলকাতার বিবিবাগান লেনে মুহাম্মদ শাহিদ (৫১) নামে এক ব্যক্তি মারা গেছে। সোদপুরের পাণিহাট্টিতে রাস্তার পোস্টের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পূর্ব বর্ধমানে ভেঙ্গেপড়া কলাগাছ সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বা-ছেলের মারা যায়।
ঘূর্ণিঝড় রিমাল চার ঘন্টা ধরে তান্ডল চালায়। দিল্লীর আবহাওয়া অফিস বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার পর রিমাল দুর্বল হয়েযায়।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments