মাহমুদুর রহমান(তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। রোববার রাতে উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন- উপজেলার ব্রাহ্মনপাড়া এলাকার ইনজাল খানের স্ত্রী মোসাঃ রেশমা বেগম(৪০) ও গিয়াস হাওলাদার ও রেশমা বেগমের ছেলে মোঃ শুভ হাওলাদার(১৯)।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান খান জানান ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়ীর ভিতরে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে মাদক উদ্ধার অভিযান করা হয়। পরে, মোসাঃ রেশমা বেগমের দেহ তল্লাশী করে একশ পিস ও মোঃ শুভ হাওলাদারের দেহ তল্লাশী করে ৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান- গ্রেফতার কৃতরা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনীর ১০(ক) ধারার অপরাধ করেছে। এ বিষয়ে একটি মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments