স্টাফ রিপোটার: রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও অংশে বাণিজ্যিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে মেট্রোরেল।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় থেকে সাধারণ যাত্রী নিয়ে যাতায়াত শুরু করে। তবে আপাতত প্রতিদিন ৪ ঘণ্টা করে চলবে। স্টেশনে ১০ মিনিট পরপর পাওয়া যাবে ট্রেন। শুরুতে প্রতি ট্রেনে মাত্র ২০০ জন যাত্রী বহন করা হবে। মাঝপথে কোথাও থামবে না। প্রতি সপতাহের মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।
প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৬টি বগি বিশিষ্ট ১০ সেট ট্রেন চলাচল করবে। আপাতত এই রুটে ধীরগতিতে ট্রেন চলবে। এই পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন চলবে, পরে চলাচলের সময় বাড়ানো হবে। চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।
পূর্ণ গতিতে ট্রেন চলাচল শুরু হলে প্রতি সাড়ে তিন মিনিট অন্তর একটি ট্রেন চলবে। প্রতিটি স্টেশনে, যাত্রীদের ওঠা ও নামা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ট্রেনটি অপেক্ষা করবে। প্রতিটি ট্রেন ২ হাজার ৩০০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কম হবে।
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। পুরো প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছর ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত। উত্তরা থেকে কমলাপুরের ভাড়া হবে সর্বোচ্চ ১০০ টাকা।
উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে ।
উল্লেখ্য, গতকাল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম মেট্টোরেল আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবং যাত্রী হিসাবে টিকেট কেটে দিয়াবাড়ি থেকে আগারগাওঁ নামেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments