ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। সোমবার (৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের সভায় ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাশ চালু রাখার আগের সিদ্ধান্ত বদলে ২০ এপ্রিল ১৮ রোজা পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয়।
এর আগে রোজার মধ্যে ২৬ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আর সাপ্তাহিক ছুটি ছিল শুধুমাত্র শুক্রবার।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়লে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।
তবে সীমিত এই শ্রেণি কাযক্রম গত ২১ জানুয়ারি আবার বন্ধ হয়ে যায়। করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় পরে ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়।-ইত্তেফাক
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments