জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাঁকডাঙ্গা সীমান্তের কুঠিবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে সাইদুজ্জামান (৩০) এর বাড়ি থেকে পরিত্যক্ত একটি মর্টার সেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার বিকাল ৩ টারদিকে স্থানীয়সূত্রে সংবাদ পেয়ে টহলরত বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে। মর্টারসেলটির বিষয়ে কাঁকডাঙ্গা ক্যাম্পর বিজিবি সদস্যরা জানান- কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনের মাঠে মৃত ইব্রাহিমের ছেলে ইসমাঈলের মৎস্য ঘের থেকে কুঠিবাড়ী গ্রামের সাইদুজ্জামান তার বাড়িতে মাটি ভরাটের জন্য মাটি কিনে নিয়ে এসে মাটি ভরাটের সময় মাটির ভিতরে মর্টার সেলটি দেখতে পেয়ে নিজের বাড়িতে রেখে দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা মর্টার সেলটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। স্হানীয় পর্যায়ের ধারণায় জানাযায় মর্টার সেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments