স্টাফ রিপোর্টারঃ দন্ত নখর বিহীন উচ্চকক্ষ জাতির কোন কাজে আসবে না। বরং এই উচ্চ কক্ষ জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করছি।
উচ্চ কক্ষ যদি ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে না পারে, তাহলে সেই উচ্চ-কক্ষ শুধু রাষ্ট্রের কাড়ি কাড়ি টাকার অপচয়ই বাড়বে, কার্যকর কিছুই হবে না এবং একসময় উচ্চকক্ষ রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়ানোর আশংকা প্রকাশ করেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এবি পার্টির প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক, বাংলাদেশ ছাত্রপক্ষের যুগ্ম আহবায়ক ফওজিয়া ফারিহা করবী,ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলায়মান আল হাবিব।
ব্যারিস্টার ফুয়াদ আরো জানান,নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের আসন বণ্টন হলে ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা আসবে না। এবি পার্টি ভোটের অনুপাতের ভিত্তিতে উচ্চকক্ষ চায়।এমন উচ্চকক্ষ চাই, যেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকে। কার্যকর উচ্চকক্ষ থাকতে হবে। সবমিলিয়ে আমরা মনে করি, এটি যেন রাজনৈতিক পূনর্বাসনের কেন্দ্রে পরিণত না হয়।
অপর নেতা যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেন,সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সংস্কারে তো এখন পর্যন্ত কোন ঐক্যমত্য হয়নি। সংস্কার প্রক্রিয়ার মৌলিক সংস্কারে এখন পর্যন্ত কোন অগ্রগতি নেই।
তবে আজকে তত্বাবধায়ক সরকার নিয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে। সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮, ৫৬, ১৪২ ও তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এ ব্যাপারে দলগুলো একমত।’
তত্বাবধায়ক সরকারের শুধু সংসদে দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হলেই হবে না, গণভোটও প্রয়োজন হবে।
ব্যারিস্টার সানী আরো বলেন, কী পদ্ধতিতে উচ্চকক্ষ তৈরি হবে, সেটা নিয়েও একমত হওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, কী প্রক্রিয়ায় মধ্য দিয়ে সেটা হবে, তা নিয়ে দুটি মত আসছে। একটা হলো, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে। আর কমিশনের প্রস্তাব হলো, ভোটের অনুপাতের ভিত্তিতে। এখানে অধিকাংশ দল ভোটের অনুপাতে একমত। এবি পার্টিও ভোটের অনুপাতে উচ্চকক্ষ চায়।
উচ্চকক্ষ ও সংরক্ষিত আসনের বিষয়ে আলোচনা এখন ডেডলক অবস্থা বিরাজ করছে। এখান ৎেকে ঢ়েন এক চুল নড়ছে না।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments