মোংলা থেকে মোঃ নূর আলমঃ নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী জমির লেভেল থেকে ৪মিটারের বেশী উচু করে ড্রেজিংয়ের বালু ফেলা যাবে না। আশেপাশের খাল ভরাট করা যাবে না। পরিবেশের যেন ক্ষতি না হয়। মানুষের ক্ষতি যতটুকু সম্ভব কমিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চালাতে হবে। ৩০ আগস্ট সোমবার দুপুরে মোংলার চিলা ইউনিয়নের কোলাবাড়ীতে বন্দর কর্তৃক পশুর নদের ড্রেজিংয়ের বালুতে কৃষিজমি ও মৎস্য খামার ক্ষতিক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান একথা বলেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ড্রেজিংয়ে ক্ষতিক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান, পশুর নদীর ইনারবার চ্যানেল প্রকল্প পরিচালক বন্দরের প্রধান প্রকৌশলী শেখ শওকত হোসেন, হারবার মাষ্টার কমান্ডার ফকরউদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউনিয়নের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান ইজারাদার ইকরাম হোসেনসহ পাঁচ শতাধিক কৃষিজমি ও মৎস্য খামার ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ কৃষিজমি ও মৎস্য খামারের মালিকদের পক্ষ থেকে মাফতুন আহেমদ মুকুল, হুমায়ূন কবির, মোঃ আলম গাজী, মুকুল শিকদার, মোঃ আলাউদ্দিন এবং চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন এলাকার মানুষের জীবন-জীবিকার একমাত্র সম্বল কৃষিজমি ও মৎস্য খামারের ক্ষতি করে আমরা ড্রেজিংয়ের বালু ফেলতে দিতে পারি না। তারা ডিসির কাছে অভিযোগ করে বলেন কোন ধরনের নিয়ম-নীতি না মেনেই বন্দর কর্তৃপক্ষ বালু ফেলছে। জমির মালিকরা এসময় ডিসির কাছে ভবিষ্যৎ অনিশ্চিত জীবনের চিত্র তুলে ধরেন। পশুর নদীর ইনারবার চ্যানেল ড্রেজিং প্রকল্প পরিচালক মোংলা বন্দর কর্তৃপক্ষ'র প্রধান প্রকৌশলী শেখ শওকত বলেন প্রথম দিকে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও পরবর্তীতে প্রকল্প ডিজাইনের নিয়ম-নীতি মেনেই কাজ করা হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments