ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ¦ মোঃ আব্দুল হামিদ মাস্টার আজ সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তন এ সংবাদ সম্মেলনে পাবনা -৩ আসনে মনোনয়ন প্রত্যাশা করে (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ) বাসীকে শুভেচ্ছা জানান এবং বর্তমান সরকারের বিগত ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন । তিনি বলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর চাটমোহর ডায়াবেটিকস হাসপাতাল স্থাপন করেছি যার সুফল চাটমোহর সহ ফরিদপুর, ভাঙ্গুড়ার সাধারণ মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা গ্রহন করছেন। করোনা মহামারীতে সাধারন মানুষের মাঝে ঔষধ ও চাল, ডাল , নগদ অর্থ তুলে দিয়েছি। বর্তমান সরকারের সময় ফরিদপুর ,ভাঙ্গুড়া, চাটমোহর উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ, স্কুল , কলেজ, মাদ্রাসা সহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। নিজেকে একজন ক্ষুদ্র আওয়ামীলীগের কর্মী হিসাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছি। তাই আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার আশাব্যাক্ত করেন। চলমান সকল উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দিবেন তার পক্ষে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল শ্রেণী পেশার মানুষসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মিদের অনুরোধ জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments