প্রতাপ হোড়, সাতক্ষীরা : নিখোঁজের চারদিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফট এর নিচ থেকে বীর মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে লাশ করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মৃত. এজাহার মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মন্ডল(৮৫)।
নিহতের পুত্র আব্দুল্লাহ বলেন, গত ৪ অক্টোবর তার পিতা সাতক্ষীরা মেডিকেল থেকে ঔষধ নেওয়ার জন্য মেডিকেলে এসে আর বাড়ি ফেরেনি। এঘটনায় তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ২৭৫।
সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, সকালে মেডিকেলের একজন স্টাফ আমাকে ফোন দেয় যে, লিফটের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। হয়ত এখানে লাশ বা অন্য কিছু থাকতে পারে। সাথে সাথে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরত ই খুদা বলেন, ৪টি লিফটের মধ্যে তিনটি নষ্ট। সকালে মেডিকেলের স্টাফ আরিফ জানান, নষ্ট একটি লিফট থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments