সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শ্যামপুরে বিএনপির ঈদ উপহার বিতরণ

প্রকাশ : 10 Apr 2024
No Image

স্টাফ রিপোটার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র অন্যতম যুগ্ম আহবায়ক আ. ন. ম. সাইফুল ইসলামের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উপহার বিতরণ করেছেন শ্যামপুর থানা বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার শ্যামপুরের ৫১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসব ঈদ উপহার তুলে দেন থানা বিএনপি নেতা মো. সানাউল্লাহ সানু, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য মো. সেলিম গফুর, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ৫১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মমিন মিয়া, সদস্য মো. আলী মিন্টু, মোঃ পলাশ আকনসহ শ্যামপুর থানা বিএনপি এবং ৫১ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

;