ইসলামপুরে ভোট গ্রহণ শেষেই বিএনপির লাঠি মিছিল

প্রকাশ : 07 Jan 2024
ইসলামপুরে ভোট গ্রহণ শেষেই বিএনপির লাঠি মিছিল

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই লাঠি মিছিল বের করে। রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করে তারা।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ভোট বাতিলের দাবি জানিয়ে নাপিতেরচর বাজার এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলটি গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চবিদ্যালয় গেট থেকে বের হয়ে নাপিতেরচর মণ্ডলপাড়া, বেপারীপাড়া এবং সুতারপাড়া প্রদিক্ষণ করে স্থানীয় বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বিপুল, গাইবান্ধা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আওরঙ্গজেব গোল্লা, কোষাধ্যক্ষ সুলতান আকন্দ, ইউনিয়ন বিএনপির সদস্য আব্বাস আলী, ছাত্রনেতা জহির উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত খবর

;