ফরিদপুর(পাবনা)প্রতিনিধিঃ মঙ্গলবার ফরিদপুর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যেগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার ১৪‘শ দুগ্ধ খামারীর মধ্যে মিল্কক্যান, বালতি,তাপমাত্রা ও আদ্রতা পরিমাপযন্ত্র,গামবুট ও বাট ধোয়ার মেশিনসহ ৭ প্রকারের দুগ্ধ উপকরন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।তিনি বলেন,আপনাদের পরিবারের সদস্যদের যেমন আদর-যতœ করেন,চিকিৎসা করেন,পরিস্কার পরিচ্ছন্ন রাখেন তেমনি আপনাদের গরুগুলোকে আদর-যতœ করেন,চিকিৎসা করেন,পরিস্কার পরিচ্ছন্ন করেন ,দেখবেন ওরা আপনার পরিবারকে অর্থসহ সমৃদ্ধ করে দেবে। ভেটেরিনারি সার্জন ডাঃ আলহাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশচন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সানাউল মোর্শেদ, ওসি হাসনাত জামান,প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা সম্পাদক আব্দুল হাই আলরাজী,প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সম্পাদক মির্জা বাসিত সহ প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা ,কর্মচারী সহ উপজেলার নারী ও পুরুষ দুগ্ধ খামারীরা উপস্থিত ছিলেন।
মিল্কক্যান,বালতি,তাপমাত্রা ও আদ্রতাপরিমাপযন্ত্র,গামবুট ও বাট ধোয়ার মেশিনসহ৭ প্রকারের দুগ্ধ উপকরণবিতরণকরাহয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments