মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: বিএনপি নির্বাচনে এলে খুশি হতেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সোমবার দুপুর ২টার দিকে রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লিটন বলেন,মনোনয়নপত্র জমা দেওয়াটা একটা আনুষ্ঠানিকতা। এটা দিতে হবে। আমি নেতাকর্মীদের সবার সহযোগিতা পেয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবেই নির্বাচনে লড়াই করছি। কাউকেই ছোট করে দেখছি না। যারা মেয়র পদে প্রার্থী আছেন তাদের সঙ্গে ভোটযুদ্ধে যাওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার সবই আমরা নিয়েছি। আরও খুশি হতাম যদি বিএনপির প্রার্থী থাকতো। তাহলে তাদের আমরা সমুচিত জবাব দিতে পারতাম।
তিনি বলেন,বিএনপি থেকে যারা পদত্যাগ করে কাউন্সিলর পদে ভোট করছেন তারাও তাদের নিজেদের তাগিদেই (ভোটকেন্দ্রে) ভোটার নিয়ে আসবেন। আমাদের প্রার্থীরাও ভোটার নিয়ে আসবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সম্পর্কে তিনি বলেন,জাতীয় নির্বাচনের সময় প্রায় ঘনিয়ে আসছে। এটা প্রতিবারই আমরা দেখেছি,নির্বাচন এগিয়ে এলে বিরোধী দল,জামায়াত-শিবির নানাভাবে সরকারি দলকে অশালীন কথাবার্তা দিয়ে আক্রমণ করে।
মির্জা ফখরুলসহ অন্যরা যেটি বলছেন সেটি হয়তো তাদের শিক্ষা আছে বলে মার্জিতভাবে বলছেন। আবু সাইদ চাঁদের পড়াশোনা নেই,গ্রামে বসবাস করেন। তার কথা বলার ধরনও এরকম। কিন্তু আমি এবং আমার দল মনে করছে, এটি আবু সাঈদ চাঁদের নিজস্ব কোনো কথা নয়। এটিকে আমরা মামলার মাধ্যমে যেমন প্রতিহত করবো নিজেরও রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করবো। আজই রাজশাহীতে বিশাল সমাবেশ হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments