মোংলা থেকে মোঃ নূর আলমঃ আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ( পিএফজি ) এর আয়োজনে আজ সকালে মোংলায় পোর্ট স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী সুজন সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, জাতীয় পার্টির নেতা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান সেলিম, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, সিপিবি নেতা নাজমুল হক, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, নারীনেত্রী কমলা সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন মহাত্মা গান্ধীর জন্মদিন ২ অক্টোবর সারাবিশ্বে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়। বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই আমাদের রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করতে হবে। কারন বাংলাদেশ আমার।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments