বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়েছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগের সময়ে পাশে দাঁড়িয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
হিজরা সভাপতি রুবি আক্তারের নিজ উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ২৫ ডিসেম্বর সকালে সদর উপজেলার নারগুণ কহরপাড়া গুচ্ছগ্রামে সহ আশেপাশের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হিজরা সভাপতি রুবি আক্তার, সহ-সাধারণ সম্পাদক সোহানা আক্তার, প্রচার সম্পাদক রুমাসহ অন্যান্যরা।
সে সময় ঐএলাকার সহ আশপাশের শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা। কম্বল নিতে আসা অসহায় মানুষেরা এই প্রতিবেদককে বলেন, এই শীতে আমরা কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। এই প্রথম আমরা হিজরা পাড়া থেকে কম্বল পেলাম যেটা এর আগে কখনো আমরা পাইনি। আমাদের জেলায় শীত বেশি অন্যরা তো আমাদের কোন খোঁজ খবর নেয় না। আমরা কিভাবে এত শীতের মধ্যে দিন যাপন করছি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দীর্ঘায়ু কামনা করছি। তবে অন্যান্য মানুষদের এই গরীব ও অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তৃতীয় লিঙ্গের সভাপতি রুবি আক্তার
জানান সদর উপজেলার গুচ্ছগ্রামে এখানে অনেক গরিব মানুষ আছে যারা শীতে কষ্টে দিন যাপন করছে। রুবি আক্তার বলেন, আমি খোঁজ নিয়ে দেখি তারা এই শীতে এখন পর্যন্ত কম্বল কারো কাছে কোন কম্বল পাইনি। তাদের এই কষ্ট দেখে আমি নিজেই টাকা দিয়ে কম্বল কিনে এনেছি এবং তাদের সকলকে নিয়ে আজ কম্বল বিতরণ করেছি। এদের মধ্যে অনেকেই রয়েছে বিধবা ও অসহায় তাদের কেউ নেই খুব কষ্টকর জীবন যাপন করছে। তাই আমি আমার নিজের উদ্যোগে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি এবং আরো শতাধিক মানুষকে আমার নিজ উদ্যোগে তাদের কম্বল দিব।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments