ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় মান্না-(২৫) ও মোঃ শফিউল আলম ওরফে সাগর-(২৪) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত বুধবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত মান্নার কাছ থেকে ১টি বিদেশী রিভলবার এবং সাগরের কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মান্না ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে এবং শফিউল আলম প্রকাশ সাগর কাজীপাড়া মৌলভী হাটির মোঃ সামসু উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ঘাটুরা গ্রামের লতিফিয়া জামে মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশী রিভলবার এবং সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments