বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: তাইম হাওলাদার শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব একুশ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ দলের পক্ষে ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এনিয়ে টানা ৩ বার তিনি সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করলেন। যা বাংলাদেশের জন্য এক অনন্য রেকর্ড।এছাড়া, মো: তাইম হাওলাদার সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় দলগত পুরুষ ফাইট ইভেন্টে বাংলাদেশ তাম্র পদক অর্জন করে। গত ০৫ ও ০৬ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উল্লেখ্য, মো: তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments