স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশ-বিদেশে সকলের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। গত দেড় দশকে অব্যাহত ভোট চুরি এবং লুটপাটের কারণে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে। এরপর ক্ষমতা ধরে রাখতে বিদেশিদের কাছে ধরনা দিয়েছে, তাতেও লাভ হয়নি। আন্তর্জাতিক মহলের কাছেও আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপু ও আদাবরে বিএনপির কারাবন্দী ও অসুস্থ নেতাকর্মীদের পরিবারের খোঁজ খবর নিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে ইতিমধ্যে আমাদের ১৭ জন নেতাকর্মী শহীদ হয়েছে। জনতার আন্দোলনে সরকার ভীত হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় মাটি নাই। এখন সরকারকে একটু ধাক্কা দিলেই তাদের মসনদ খান খান হয়ে যাবে। সেটা খুব শিগগিরই হবে। এবং এই সরকারের পতনের মাধ্যমে জনগণের বিজয় হবে, গণতন্ত্রের বিজয় হবে।
সালাম আরো বলেন, সরকার তাদের পতন আসন্ন দেখে মরন কামড় দেয়া শুরু করছে। তাই আমরা চূড়ান্ত আন্দোলন শুরু না করতেই গায়েবি মামলা শুরু করেছে। এবার যতই ফন্দিফিকির করুক, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে নাতাদের বিদায় হবে।
আগামীতে সরকার পতনের একদফা কঠোর কর্মসূচি সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মোহাম্মদপুর থানা আহবায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহবায়ক, জামাল হোসেন তালুকদার টুয়েল, মো. নাসির ও আদাবর থানা বিএনপির আহবায়ক নাসির উদ্দীন, যুগ্ম আহবায়ক হাসান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাজী ইউসুফসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments