ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সুপ্রীম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থীরা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে সুপ্রীম কোর্টের ওয়েবসাইটে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপীল বিভাগের ডিজিটাল প্রবেশ পাস সংগ্রহ করতে পারবেন। উক্ত প্রবেশ পাস (ডিজিটাল অথবা প্রিন্টকপি) ব্যবহার করে আপীল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন।
নিরাপত্তার স্বার্থে আপীল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না ।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।
আজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments