ডেস্ক রিপোর্ট: আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মাক্সর্বাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্বান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নিবার্হী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি কমরেড মানস নন্দী ও দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত।
সমাবেশে বক্তরা বলেন,‘গতকাল গভীর রাতে বৈশ্বকি বাজারে মূল্য বৃদ্ধির মিথ্যা অযুহাতে সরকার জ্বালানি তেলের দাম প্রায় অর্ধশতাংশ বৃদ্ধি করেছে, যা পূর্বের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সরকার আরো বলেছে পার্শ্ববর্তী দেশ ভারতে যাতে তেল পাচার না হয় তার জন্য দাম বাড়িয়েছে। আইএমএফ এর কাছে সরকার ৪৫০ কোটি ডলার ঋণ চাইলে তারা জ্বালানি খাতে ভতুর্কী তুলে নেয়ার শর্ত আরোপ করে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে বিশ্বাবাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সামনে আরো কমবে। পাচার বন্ধ করতে না পারার ব্যর্থতা সরকারের। তার দায় জনগণ কেন নিবে? বিদ্যুৎ ঘাটতি কমানোর নামে সরকারের রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি ইতিমধ্যে প্রমাণ করেছে কপোর্রেট মালিকদের লুটপাটের মহোৎসব। জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে সরকার তার দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছে জ্বালানি তেলের দাম বৃদ্ধির নামে। অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে।’
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments