মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহী নগরীতে এক গৃহবধূকে তার স্বামীর সহযোগিতায় বন্ধুদের দিয়ে ধর্ষণ এবং গণধর্ষণের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চন্দ্রিমা থানায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।এর আগে গত শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে চন্দ্রিমা থানাধীন হাজরাপুকুর এলাকার সুদ ব্যবসায়ী লাইলীর বাড়িতে বন্ধুদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর ঘটনা ঘটে। পরে ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয় বলেও অভিযোগ করেন গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূ জানান, শিরোইল কলোনি হাজরাপুকুর এলাকায় তার দ্বিতীয় স্বামী মামুনুর রশীদকে নিয়ে দেড় মাস ধরে সুদ ব্যবসায়ী লাইলীর বাসাবাড়িতে ভাড়া থাকি। গত শুক্রবার বেলা ১১টার দিকে মাথাব্যাথা সারানোর নামে তাকে জোর করে ঘুমের ওষুধ খাওয়ান স্বামী মামুন রশিদ। পরে রাত ৯টার দিকে কফির সাথে পুনরায় ঘুমের ওষুধ খাওয়ানো হয় তাকে। ওষুধ খাওয়ার ফলে অচেতন হয়ে পড়েন ওই গৃহবধূ। পরবর্তীতে ওই রাতে তার স্বামী মামুনুর রশিদসহ এক এক করে ৫ জন ব্যক্তি তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের সম্পূর্ণ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তারা। ভোরের দিকে তার অবস্থা বেগতিক হলে তাকে তেতুলের গোলা খাওয়ানোর চেষ্টা করে ধর্ষকরা।
পরে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ফোন করে অন্যান্য বন্ধুরা কুপ্রস্তাব পাঠায়। বিষয়টি নিজের ইজ্জতের ভয়ে এতদিন প্রকাশ করেননি তিনি। এবিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments