মো: টিপু মিয়া: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সেটা আমরা হতে দেইনি। সুতরাং এ নিয়ে যারা অযথা সমালোচনা করে তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়না।
রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় মন্ত্রীর নির্বাচনী উপজেলা রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে এবং সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্যে অত্যাবশকীয় পণ্যমূল্য বেড়েছে ২৩ শতাংশ। সমগ্র ইউরোপে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। এনার্জি প্রাইস (বিদ্যুৎসহ গৃহস্থালি জ্বালানি মূল্য) বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোটরযানের গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে। এবং এর ফলে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যের দামও বেড়েছে।
শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই নয়, সরবরাহের অভাবে ইউরোপের শপিং মলগুলোতে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি। সমগ্র বিশ্বের অস্থিরতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সেটা আমরা হতে দেইনি। যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়না।
ইফতারপূর্ব সভায় রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সহসভাপতি আবু তাহের, নুরুল হক প্রমুখ তাদের বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিকতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments