স্টাফ রিপোটার: একতরফা নির্বাচনের পাঁয়তারার প্রতিবাদে এবং গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজ ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।
সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
বক্তারা বলেন, জনমতের শক্তিশালী বিরোধীতা সত্ত্বেও ফ্যাসিবাদী আওয়ামী সরকার যেনতেন প্রকারে ক্ষমতায় আসতে একতরফা ভাবে নির্বাচনের চেষ্টা করছে। বুর্জোয়া বিরোধী দল বিএনপির উপর হামলা, মামলা, হত্যা, নির্যাতন চালাচ্ছে। বিরোধী সকল দল-মতকে ফ্যাসিবাদী কায়দায় দমন করছে। গার্মেন্টস শ্রমিকদের আপত্তিতে কান না দিয়ে মালিকের স্বার্থে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরী ঘোষণা করেছে সরকার। চারজন হত্যাসহ শ্রমিক আন্দোলন বর্বরভাবে দমন করছে জানিয়ে শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা করেন বক্তারা এবং ২৫ হাজার টাকা নিম্নতম মজুরী ঘোষণা করার দাবি করেন। আওয়ামী ফ্যাসিবাদের একতরফা নির্বাচনের বর্জনের আহবান জানান নেতারা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments