দেশ থেকে সাম্রাজ্যবাদ, দালালদের উচ্ছেদের দাবিতে এনডিএফ’র বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : 11 Aug 2024
দেশ থেকে সাম্রাজ্যবাদ, দালালদের উচ্ছেদের দাবিতে এনডিএফ’র বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:  জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ (১১ আগষ্ট) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব) ডাঃ এম জাহাঙ্গীর হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মুনসুর হাবিব, শ্যামল কুমার ভৌমিক, খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির এবং বাংলাদেশ  হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সমাবেশটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদের দালাল স্বৈরতান্ত্রিক আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেপরোয়া দুর্নীতি-লুটপাট ও খুন-গুম-গণহত্যাসহ যেসব অপকর্ম করেছে তার শে^তপত্র প্রকাশ করতে হবে। জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের সম্পত্তি জনগণের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে ছাত্র-গণআন্দোলনে নিহত সকল হত্যাকান্ডের বিচারের দাবি করেন নেতৃবৃন্দ। 


সম্পর্কিত খবর

;