পিরোজপুর অফিস : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিয়া এলাকায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার হালদার হামলার ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের কমিটি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহত দুই শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে বলে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments