সাভার (ঢাকা)সংবাদদাতা: সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভার সিআরপি এলাকায় ওই যুবকের ওপর হামলা হয়।
সাগর সাভারের ডগরমোড়া এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি ছিলেন।
সাগরের বন্ধু মাহিদুল হাসান সিফাত সাংবাদিকদেরকে জানায়, ডগরমোড়া এলাকা থেকে ১০ থেকে ১২ জন সাগরকে ধাওয়া করে। সিআরপি তিনরাস্তা মোড়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সাগরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাকিব আল মাহমুদ বলেন, রাত ১১টা ৪০ মিনিটে সাগরকে হাসপাতালে আনা হয়। সে সময় তিনি অচেতন ছিলেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি। তার উরুতে একাধিক আঘাত রয়েছে বলেও তিনি জানান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা যায়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments