জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৭ জুন) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তাদের অন্য উদ্যোগগুলো হলো- ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনটি ভর্তি তথ্য সহায়তা কেন্দ্ৰ স্থাপন, ভর্তিচ্ছুদের জন্য শেখ সায়েরা খাতুন প্রাথমিক চিকিৎসা সহায়তা কেন্দ্র স্থাপন, জয়বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা, অভিভাবকদের জন্য অভিভাবক ছাউনী স্থাপন এবং স্যালাইন ও সুপেয় পানির ব্যবস্থা।
এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে দিক-নির্দেশনামূলক পথচিহ্ন প্রদান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিনামূল্যে মার্ক্স ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন, কেন্দ্র পরিচিতির জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও লজিস্টিক সহায়তা প্রদান করা হবে।
কর্মসূচির বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, 'ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হল, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যেন সুন্দর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।'
ঘোষিত সময়সূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হয়ে আগামী বৃহস্পতিবার (২২ জুন) শেষ হবে। তবে 'সি-১' ইউনিটভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ থেকে ২৫ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments