রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দানবীরখ্যাত এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, দলের দুঃসময়ের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতা-কর্মীরা সুদিনেও নেতৃত্ব দেবেন।
বিএনপিতে কোন ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী,চাঁদাবাজ ,লুটেরা ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুন্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আহসান কবির নান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় উপজেলা বিএনপি'র আহবায়ক শাহ আলম মিঞা, সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সালাম, সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান জুয়েল, পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জসিম আকন, পৌর যুবদল আহ্বায়ক কাইউম উদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সাইদুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ রিয়াজ ফকির, পৌর ছাত্রদল আহবায়ক রনি খান প্রমূখ বক্তৃতা করেন। পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত অপর এক কর্মীসভায় কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু প্রধান অতিথির বক্তৃতা করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বানারীপাড়ায় উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভার শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments