বরিশাল অফিস: ঝালকাঠিতে ট্রাকের চাপায় প্রাইভেটকার ও অটোরিক্সার ১৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। ট্রাক চালক ও হেলপারকে আটক কেরেছ পুলিশ।
জানাগেছে, বুধবার দুপুর ২টার দিকে রাজাপুর থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক বরিশাল যাচ্ছিল। ট্রাকটি বরিশার-পিরোজপুর সড়কের ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রােবাও অটোরিক্সাকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১২ জন ও পরে হাসপাতালে আরও দুইজন মারা যায়।
স্থানীয়রা জানায়, একটি মাইক্রোবাস ও ৪টি ইজিবাইক শেখেরহাট গ্রামে বিয়ে বাড়ি যাচ্ছিল। এসময় একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে চাপা দেয়।
এঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments