স্টাফ রিপোর্টার: উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারী বর্ষণে গত ১৬থেকে ৩০ আগস্ট পর্যন্ত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ২৩ টি জেলা (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী,লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি,নাটোর, খুলনা, নড়াইল, বাগেরহাট ও যশোর)। সারা দেশে বন্যার পানি কৃষি জমিগুলোকে তলিয়ে দিয়েছে, যা কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষিতে প্রনোদনার তথ্য সম্বলিত বার্তায় কৃষি মন্ত্রণালয় এ উপাত্ত তুলে ধরে।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুসারে, বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৯; মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ২লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর এবং আক্রান্ত ফসলি জমির পরিমাণ ৩৭লাখ২ হাজার ৭৩৩ হেক্টর।যার মধ্যে আউশ ৩৮ হাজার ৬৮৯ হেক্টর, রোপা আমন ১ লাখ ৪১ হাজার ৬০৯ হেক্টর, বোনা আমন ৭৬৪ হেক্টর, রোপা আমন বীজতলা ১৪ হাজার ৯০৮ হেক্টর, শাকসবজি ১১ হাজার ২৯০ হেক্টর এবং অন্যান্য-সহ মোট ২ লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর।
কৃষি মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে সরকারিপত্র জারি করেছে। পুনর্বাসনের আওতায় ৯টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে বিনামূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা এবং খরচ বাবদ মোট ১৩ কোটি ৬৬লাখ টাকা দেয়া হবে। যা জনপ্রতি কৃষক পাবে ১ হাজার ৭০৭ দশমিক ৫ টাকা (চারা/বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং বীজ বপন ও অন্যান্য বাবদ ১ হাজার টাকা সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে)।
এছাড়া বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২টি জেলায় ১ লাখ ৫০ হাজার কৃষককে ৫ শতাংশ জমিতে চাষের জন্য জনপ্রতি ১ হাজার ৫২৩ টাকা(বিভিন্ন জাতের ৫২০ টাকার সবজি বীজ ও অন্যান্য বাবদ ১ হাজার টাকার সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে) প্রদান করা হবে,যার মোট অর্থ হবে ২২ কোটি ৮৪লাখ টাকা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments