বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাপানের এক বেসরকারি প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা রাজশাহীতে একটি কারিগরী প্রশিক্ষণ ও জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। এর মাধ্যমে শিক্ষিত যুবকদের স্থানীয়ভাবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহের কথা জানান। তাঁরা এই বিষয়ে রাবি কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে উপাচার্য তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে ছিলেন জাপানের মিয়োসি লজিস্টিকস লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা কিয়োসি ইয়োসিদা ও ইয়ামাগাতা অটোমোবাইল রিসাইকেল সেন্টার কো. লি. এর পরিচালক কিয়োকি কাতো।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর মোস্তফা কামাল, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মো. মনজুর হোসেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments