শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল

প্রকাশ : 06 Jan 2025
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামীলীগের ১৫ বছরের শাসনের আমলে গুমের ঘটনায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার ( ৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।


গুমের ঘটনাঢ শেখ হাসিনা ছাড়াও পরোয়ানা জারিদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

সোমবার ( ৬ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করে ১২ ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। 

এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করেছে আওয়ামীলীগ। যারা গুম করতেন তাদের পুরস্কৃত করা হতো।

চিফ প্রসিকিউটর জানা, র্যাব,ডিবি, সিটিটিসি,ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত।

সম্পর্কিত খবর

;