স্টাফ রিপোটার: ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আগামী ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার ( ৯ নভেম্বর ২০২৩) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেনে, অবরোধ চলাকালীন সড়ক পথ, নৌ-পথ ও রেলপথে সকল যনচলাচল বন্ধ থাকবে।
তিনি বলেন, আগামী ১২ নভেম্বর, রবিবার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।
তিনি আরও জানান, অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ী, অ্যাম্বুলেন্স,অক্সিজেন সিলিন্ডার গাড়ী ও জরুরী ঔষধ পরিবহন।
রিজভী জানান, চলমান গণআন্দোলনে নিহত সহকর্মীদের এবং গত কয়েকদিনে ন্যায্য মুজুরীর দাবীতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে ভাই-বোনেরা নিহত হয়েছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল ১০ অক্টোবর, শুক্রবার বাদ জুম’আ তাদের আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহবান জানিয়েছেন।
সাংবাদিকদের তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৩৬৫ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৩ টি ।এই মামলায় আসামী ১৫৬৩ জন। এই সময় ৫০ জনের অধীক নেতাকর্মীকে আহত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments