নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মাঠে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান প্রধান অতিথি হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও তোড়িয়া ইউ’পি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরের গ্রাম পুলিশদের পন্য ও সেবা বাবদ সহায়তা খাত হতে উপজেলায় ৫১ জন পুরুষ ও ৬ জন মহিলা সদস্যের মাঝে মোট ৫৭টি বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে উপজেলার গ্রাম পুলিশ সদস্যগণ উপজেলা ও জেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments