ডেস্ক রিপোর্ট: সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের কয়েক হাজার চা শ্রমিক তাদের মুজুরী বৃদ্ধির যৌক্তিক দাবিতে যে আন্দোলন করছে তার প্রতি সংহতি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, উল্লিখিত চা শ্রমিকদের বর্তমান মুজুরী ১২০ টাকা, এই স্বল্প মুজুরীতে মানবেতর জীবন-যাপন করা ছাড়া কোন উপায় নেই। বর্তমানে দুর্মূল্যের উর্ধ্বগতির বাজারে এই মুজুরীতে চা শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে। দেশের চা শিল্পের সাথে জড়িত হাজার হাজার শ্রমিকরা ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জিত হয় আমাদের দেশের চা রপ্তানীর মাধ্যমে। চা শ্রমিকদের অর্থনৈতিক দুরাবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে।
তিনি বলেন, এই চা শিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বিমাতাসূলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবী দাওয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণে চা শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে এবং চা শিল্পে স্থবিরতা নেমে আসবে। সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে তারা দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে, আর অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদন্ড যে শ্রমিকরা তাদেরকে নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মালিকদের কাছ থেকে কোন ধরণের আশ^াস না পেয়ে নিরুপায় হয়ে চা শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দেলন করছে। তারা যাতে আরও বড় ধরণের দুর্ভোগে পতিত না হয় সেজন্য মালিক পক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, চা শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এই মূহুর্তে শ্রমিকদের ন্যায়সঙ্গত মুজুরী বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। চা শ্রমিকদের দাবী আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার জোর আহবান জানান মির্জা ফখরুল।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments