কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশনে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পাঠদান পর্যবেক্ষন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চরফ্যাশন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আল নোমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, মো. আশরাফ হোসেন ও কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে আরো মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের ডিজিটাল পাঠদান কার্যক্রম পর্যবেক্ষন করেন।
এসময় উপস্থিত ছিলেন কচুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদা আফরুজ, মো. ইব্রাহীম, সিমা রানী, সামচুন নাহার, মো. মাহাফুজুর রহমান, মো. রফিকুল ইসলাম, কামরুন নাহার, মো. মিজানুর রহমান, মো. আবুল হোসেন, মো. শফিকুল ইসলাম, শাহারুন নেছা, মুনমুন আক্তার, খাদিজা বেগম, আকছিরুন নেছা সুইটিসহ ছাত্রী-ছাত্রীবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments