স্টাফ রিপোর্টার: বাম গণতান্ত্রিক জোট এর সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খুন, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি, মব একের পর এক চলতে থাকলেও সরকার কার্যকর কোন ব্যবস্থা নিতে পারছে না। এভাবে চলতে থাকলে মানুষ আবার নিজেদের বাঁচার দাবিতে রাস্তায় নেমে আসবে।
নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্য দিবালোকে মিডফোর্ট হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়। ঘটনাস্থলের পাশেই আনসারক্যাম্প থাকলেও কেউ এগিয়ে আসেনি। খুলনায় গুলি করে হত্যার পর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, চাঁদপুরে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এরকম হত্যা-নির্যাতনের ঘটনা নিত্ত নৈমত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সরকারের একজন উপদেষ্টা বলছেন এসব ঘটনার সাথে সরকার বা সরকারি দলের সম্পর্ক নেই। এখানে প্রশ্ন আসে, সরকারি দল কোথা থেকে আসল? তার মানে ‘ঠাকুর ঘরে কে আমি কলা খাই না’ অবস্থা।
কিছুদিন আগে থানায় পুলিশকে বৈষম্য বিরোধী ছাত্র নামধারীরা একজনকে গ্রেফতার করতে বললে পুলিশ মামলা না থাকায় তাকে গ্রেফতার করেনি। পরবর্তীতে এই থানার ওসির বিরুদ্ধে এনসিপিও বিবৃতি দেয় এবং ওসিকে বদলি করে দেওয়া হয়। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার বন্ধ করতে না পারলে অবস্থার পরিবর্তন হবে না। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে লুটকৃত অস্ত্র উদ্ধার এবং জেল পালানো জঙ্গীদের গ্রেফতার করার দাবি জানান।
জনগণের জান-মালের নিরাপত্তা, খুন-ধর্ষণ বন্ধের দাবিতে রবিবার ( ১৩ জুলাই ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি ও বাম জোটের অন্যতম নেতা মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
সমাবেশে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ,(মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বিভিন্ন স্থানে মব তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সরকারের বিভিন্ন কর্তাব্যক্তিরা যেভাবে সম্মতি উৎপাদন করছে তা খুবই উদ্বেগজনক। এইসব বক্তব্য মবকে উৎসাহিত করছে। নেতৃবৃন্দ অবিলম্বে মব সন্ত্রাসের সাথে জড়িতদের দলীয় বিবেচনার বাইরে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে নারী ধর্ষণ, নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সভায় প্রয়োজনীয় সংস্কার করে দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করে বলা হয়, অর্ন্তবর্তীকালীনের উচিত হবে যতদ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। সমাবেশে নেতৃবৃন্দ লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার, জেল পালানো সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments