ইতিহাস প্রমাণ করে পরিবর্তন সম্ভব
স্টাফ রিপোর্টার: ইতিহাস বারবার প্রমাণ করেছে, পরিবর্তন সম্ভব। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিনিধিদের সংসদে নির্বাচিত করতে হবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক (রুবেল)।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানিয়ে ডা. রুবেল বলেন, “একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে।”
আজ বিআরটিএ কার্যালয় থেকে ইব্রাহিমপুর পুলপাড় পর্যন্ত ডা. আহমেদ সাজেদুল হক রুবেলের প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের মতামত শোনেন।
এ ছাড়াও ঢাকা-১৪ আসনের বিভিন্ন ওয়ার্ডে কাস্তে মার্কার নির্বাচনে প্রচারাভিযান চালিয়েছেন মো: রিয়াজুদ্দিন।
এ ছাড়াও ঢাকা ১২ তে কাস্তে মার্কার প্রার্থী কল্লোল বনিক দিনভর প্রচারাভিযান চালিয়েছেন। তাঁরা পৃথকভাবে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারাভিযান পরিচালনা করেন।
প্রচারাভিযানে অংশগ্রহণকারীরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃত্বই পারে দেশকে বৈষম্য ও অনিয়ম থেকে মুক্ত করতে। এই গণসংযোগ তারই প্রতিফলন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments