জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক ইউপি সদস্য বাড়ীতে দূর্বত্তরা ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাউরিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ীতে। প্রতিবেশিরা জানান- রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে ইউপি সদস্য মোস্তফা কামালকে খবর দেন। ওই সময় উপস্থিত এলাকাবাসী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রন করেন। এসময় ইউপি সদস্যর কাঠের ঘর ও আমগাছ পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউরিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন-পাশ্ববর্তী এলাকার এক নারীর সাথে তাদের শত্রæতা রয়েছে। হয়তো সেই নারী তাদের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তিনি আরো বলেন-অল্পের জন্য গোয়াল ঘরে থাকা গরু গুলো বেঁচে গেছে। আগুন লেগে তার আমগাছ, জ্বালানী কাঠ ও গোবর নুড়ি পড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) বলেন-তিনি খবর পেয়ে ইউপি সদস্য মোস্তফা কামালের বাড়ীতে যান। ঘটনার বিষয়ে খোজ খোবর নেন। এদিকে ঘরে আগুন দেয়ার বিষয়ে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments