বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল আজ ২৩ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এসময় ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এবং অনলাইন ভর্তি কমিটির আহবান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩হাজার ৩শ’ ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫হাজার ৭৯ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ২১.৭৫%।
উল্লেখ্য, ‘গ’ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ২শ’ ৫০টি।
১ থেকে ১২৫০ মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ২৮ নভেম্বর ২০২১ বিকাল ৩টা থেকে ০৫ ডিসেম্বর ২০২১ বিকাল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৪ নভেম্বর ২০২১ থেকে ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ নভেম্বর ২০২১ থেকে ৩০ নভেম্বর মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ঢাবি গ roll no˃
˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments