ডেস্ক রিপোর্ট: বৈষম্য বিরোধী আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির 'এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার' মো. সোহান শাহ হত্যার ঘটনায় করা মামলায় এজাহারনামীয় আসামী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতা দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতির আদেশ দেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এতথ্য জানিয়েছেন।
এরআগে গত ২৪ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-৩ -এর উপ-পরিদর্শক (এসাাই) মোস্তাফিজুর রহমান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বতীকালীন প্রতিবেদন দেন। সেখানে উল্লেখ করা হয়, এই মামলার ঘটনার সঙ্গে আসামী শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাকে মামলা দায় থেকে অব্যাহতি প্রার্থনা করছি।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ। এরপর ২৮ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর সোহানের মা সুফিয়া বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামী করে আদালতে মামলা করেন। এতে শেখ বশিরউদ্দীন ৪৯ নম্বর আসামী। পরে আদালত অভিযোগটি রামপুরা থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments