জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের শ্রমিক সহ সাধারণ জনগণ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীদের বিভিন্ন অনিয়ম তুলে ধরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা মো: কামাল হোসেন মোল্যার নেতৃত্বে এসময় শ্রমিক নেতা মিন্টু কাজী, দেলোয়ার হোসেন মোল্লা, তুহিন, দুদক কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, রাজিব, বিভিন্ন সংগঠনের শ্রমিক সহ শত শত মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবৎ ভূয়া সনদ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। প্রতি বছর শত শত ভূয়া সনদ দিয়ে কোর্টে মামলার জট তৈরি হয়েছে। সাধারণ মানুষ এতে হয়রানি হচ্ছে। হাসপাতালের এক শ্রেণির ডাক্তার, কর্মকর্তা- কর্মচারী ভূয়া সনদের সাথে জড়িত থেকে হাসপাতালকে ব্যবসায়ীক কেন্দ্রে রূপান্তরিত করছে। টাকার বিনিময়ে চিকিৎসা সনদ সরবরাহ করছে। যা প্রত্যক্ষভাবে আমরা এর ভুক্তভোগী।
বক্তারা আরও বলেন, ভূয়া সনদ বন্ধের বিরুদ্ধে পত্র-পত্রিকা ও সামাজিকভাবে আন্দোলন হলেও কোনো প্রতিকার হয়নি। এই হাসপাতালে কোটি কোটি টাকার ভাউচার দেখিয়ে মেশিনপত্র কেনা হলেও আদৌও চালু করা হয়নি। এছাড়া যে সকল মেশিনপত্র রয়েছে তাও অকেজো। মানুষ বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, খুলনা, বরিশাল চলে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার জনগণ হয়েও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি। হাসপাতাল থেকে সরকারি বরাদ্দকৃত ঔষধ সঠিকভাবে জনগণ পাচ্ছে না। হাসপাতালের নোংরা পরিবেশ যেখানে রোগী থাকতেও অনীহা প্রকাশ করে। এসব অনিয়মের সঠিক তদন্ত করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে।
এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের সচিব, মহাপরিচালক, গোপালগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও রাজনৈতিক নেতৃবৃন্দ বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী কামাল হোসেন মোল্যা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments