স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রক্টরিয়াল বডির প্রথম নারী সদস্য মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরা। বুধবার দুপুরে (৬ ডিসেম্বর ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগ পত্র তুলে দেন। এর আগে চলতি বছর ১১ এপ্রিল মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরাকে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রক্টরিয়াল বডিতে যুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তার নিয়োগ প্রসঙ্গে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মেধাবীদের মূল্যায়ন করছে। বিশেষ করে মেধাবী নারী শিক্ষক , চিকিৎসক, কর্মকর্তাদের সামনের তুলে আনার লক্ষ্যে কাজ করছে। তারই অংশ হিসেবে সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরাকে সহকারী হল প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হল।
উল্লেখ্য, ডা. ফাতিমা জোহরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মানোরোগবিদ্যা বিভাগ থেকে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ লাভ করেন। তিনি দীর্ঘ দশ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন।
ডা. ফাতিমা জোহরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রাইট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন ফর থিরাপিউটিক কাউন্সিলিং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় নির্বাহী সদস্য।
নবনিযুক্ত সহকারী হল প্রভোস্ট সহকারী প্রক্টর ডা. ফাতিমা জোহরার বাবা অধ্যাপক ডা. আহসান উল্লাহ এবং তার স্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি শাখাওয়াত হোসেন মুন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments