ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা কল্যাণ সমিতির চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ক্যাম্পাসের লেক-এ এটি অনুষ্ঠিত হয়। এসময় ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে শিক্ষণীয় উপকরণ প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।
চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সহাকরী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় শাহা জয়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান, সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান বিভাগর মারিয়া আকতার ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ সৈকত।
এসময় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. বখতিয়ার হাসান বলেন,
যখন আমি জয়েন করি তখন থেকে আমাকে কাছে টেনে নেয়। আমরাও পাশে আছি। অবজেক্টিভ লক্ষ্য ঠিক করতে হবে। তারপর পরিকল্পনায় যেতে পারেন। তাহলে সহজে সফল হওয়া সম্ভব।
প্রধান অতিথি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ড. এমতাজ হোসেন বলেন, নওগাঁ লওগাও থাক। ভুলে যেতে চাচ্ছি না আঞ্চলিক সংস্কৃতিকে। নওগাঁর উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি আসলে নওগাঁকে বুঝতে চেয়েছিলাম। নওগাঁ জেলার ইতিহাস অনেক সুখকর, গৌরবোজ্জ্বল। টার্গেট কী? যদি আমি বড় স্বপ্নই না দেখি তাহলে বাস্তবায়ন করতে পারব না। দিকনির্দেশনা নেওয়ার জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তৃষ্ণার্তরাই এগিয়ে আসে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments