বরিশাল অফিস : ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শুরু হয়েছে পক্ষকালব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২। প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এ মেলার আয়োজন করে।
আজ বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ কমিশনার ফজলুল করিম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এহতেশামুল হক ও বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক মহামারি থেকে বাঁচার জন্য আমাদের পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে। জনগণের মধ্যে ব্যাপক প্রচারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষ নিধন থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমরা কোনো না কোনোভাবেই সবুজের ওপর নির্ভরশীল। তিনি বলেন, বর্তমানে যে ছাদ বাগান করা হচ্ছে তা পরিবেশের জন্য একটি ভালো দিক। প্রতিমন্ত্রী আবাদী জমি রক্ষা করে পরিকল্পিতভাবে ঘরবাড়ি তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে প্রকৃতি-পরিবেশসহ সব কিছু রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে চেষ্টা করে যাচ্ছেন। এবছর পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে ১৭ লাখ গাছ লাগানো হবে বলে প্রতিমন্ত্রী জানান।
মেলায় অর্ধশতাধিক স্টল রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। করোনাকালে দুই বছর বন্ধ থাকার পর পুনরায় এবার দেশব্যাপী জাতীয় বৃক্ষমেলার আয়োজন হচ্ছে। আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা ।
এর আগে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments