ডেস্ক রিপোর্ট: সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। বাংলাদেশে জ্যাক মটরস এর দীর্ঘদিনের পার্টনার এনার্জিপ্যাক। ইপিজিপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হুমায়ুন রশিদ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এই অনুষ্ঠানে ১০০+ দেশের ৬০০+ অংশীদারদের একত্রিত করা হয়। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও মোটরগাড়ি খাতের (অটোমোটিভ) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশেষজ্ঞরা মবিলিটি এবং আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।
“উই উইল উইন” (আমরা জিতবো) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন এনার্জি-ভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে সমন্বিত (আন্তঃসীমান্ত) উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। জ্যাক গ্রুপের চেয়ারম্যান জিয়াং জিংচু আন্তর্জাতিক সম্প্রসারণের ওপর কোম্পানির কৌশলগত পরিকল্পনার দিকে জোর দিয়ে বলেন, “চীনা অটোমোবাইল কোম্পানিগুলো বিশ্ব বাজারে বিশেষ করে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) খাতে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে। জ্যাক স্মার্ট এবং টেকসই মবিলিটি নিশ্চিত করতে উদ্ভাবন অব্যাহত রাখবে; পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য নতুন সুযোগ তৈরি করতে কাজ করে যাবে।”
এনার্জিপ্যাক এবং জ্যাকের পার্টনারশিপ বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করবে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বৈদ্যুতিক গাড়ি অ্যাসেম্বল এবং বিক্রির কেন্দ্র (হাব) হিসেবে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক পার্টনারশিপ ও নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করার মাধ্যমে কনফারেন্সটি শেষ হয়। একটি স্মার্ট ও সবুজ ভবিষ্যত নির্মাণে চীনা প্রতিষ্ঠানটির (জ্যাক) ভিশনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে টেকসই পরিবহন সমাধান নিশ্চিত করতে কাজ করে যাবে এনার্জিপ্যাক।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments