জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৪ নভেম্বর) ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যায়ে ২৪ মন্ত্রণালয়ের,১৫৭ টি প্রকল্প ও ১০ হাজার ৪১ টি অবকাঠামো উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ভার্চুয়াল অনুষ্ঠান বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের তিনটি হল রোকেয়া হল, ফজিলাতুন নেছা হল,ও বীরপ্রতীক তারামন বিবি হল এবং ছাত্রদের তিনটি হল শহীদ তাজউদ্দীন আহমদ হল, শেখ রাসেল হল,কাজী নজরুল ইসলাম হল ছাড়াও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা কাজ করে আসছি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য বদল হবে ,সে লক্ষ্যে আমরা কাজ করে যাবো। বিভিন্ন ধরনের দূর্যোগ মোকাবেলা করে আমরা বাংলাদেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছি বলে বদলে যাওয়া বাংলাদেশ উপহার দিতে পেরেছি।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা এ পর্যন্ত যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। আমরা ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে পেরেছি, ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ উপহার দিবো।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত নতুন ছয়টি হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ছবি চত্বর, কবির সরণি হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments