মো.পাভেল ইসলাম রাজশাহী: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দ্বারা পরিচালিত হস্ত ও কারুশিল্পের একটি শোরুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া বড় মসজিদের পাশে ‘উত্তরণ কারুপল্লী’ নামের এই শোরুমটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শোরুমটি উত্তরণ ফাউন্ডেশন এর মাধ্যমে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের হ্যান্ড প্রিন্ট ও হ্যান্ড স্ট্রিচের থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, সিল্কের শাড়ি, বেডশিট ও নকশি কাঁথা দিয়ে শোরুমটি সাজিয়ে দেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে আনতে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃতীয় লিঙ্গের কেউ নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।
উত্তরণ ফাউন্ডেশন মূলত বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে সম্প্রদায় এবং যৌনকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা সহ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments