আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার (৯ জুন) “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতি” গঠনের লক্ষ্যে সকল সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থিতিতে দৌলতপুরের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে একটি সভায় এ কমিটি গঠন করা হয়। এতে এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন কে আহ্বায়ক এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান কে সদস্য—সচিব করে ১৫ (পনের) সদস্যের আহ্বায়ক কমিটি ২০২১—২২ গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেল্থ বিভাগের প্রভাষক ডাঃ মুঃ শহিদুল্লাহ, ক্রপ বোটানী বিভাগের প্রভাষক মোঃ আরিফ সাদিক পলাশ, সয়েল সায়েন্স বিভাগের প্রভাষক নাহিদ হোসেন, এগ্রিকালচারাল কেমিষ্ট্রি বিভাগ প্রভাষক মোঃ আরিফুর রহমান, এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক সবুজ কান্তি নাথ, এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের প্রভাষক ফেরদৌস আরা হ্যাপি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রভাষক ইসরাত খান, ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ড. মোঃ মেহেদী আলম, এগ্রিকালচারাল ইকোনমিক্স বিভাগের প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ আসাদুর রহমান, এগ্রোনোমি বিভাগের প্রভাষক ড. নৌশিন জাহান, এগ্রোনোমি বিভাগের প্রভাষক নিউটন চন্দ্র পাল।
নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে কমিটির আহবায়ক ড. মোঃ তসলিম হোসেন ও সদস্য সচিব ড. এম এ হান্নান বলেন, এ কমিটি শিক্ষকবৃন্দের মধ্যে শিক্ষা ও গবেষণা, সাংস্কৃতিক এবং সামাজিক কার্যাবলির বিস্তৃতি ও উন্নয়ন সাধন, শিক্ষকবৃন্দের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষকবৃন্দের সম্মান ও স্বার্থ সুনিশ্চিত রাখা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে সক্রিয় যোগাযোগ স্থাপন করা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে পারস্পারিক সুসম্পর্ক ও যোগাযোগ রক্ষা করে উচ্চ শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করা, সর্বোপরি শিক্ষকগণের সার্বিক কল্যান নিশ্চিতকরণে সচেষ্ট থাকবে। এছাড়াও এ কমিটি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি খুকৃবির সার্বিক কল্যান ও উন্নয়নে গঠনমূলক অবদান রাখা, সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তোলা, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উদযাপন এবং সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments