ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফরচুন ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের কাজের জন্য বিশ্বের সেরা ২৫টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ।
“এই তালিকায় মেটলাইফের স্থান করে নেয়াটা আমাদের কর্মীদের অবদানের জন্যই সম্ভব হয়েছে, যারা প্রতিদিন তাদের কাজ এবং নিষ্ঠার মাধ্যমে আমাদের লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দেন সবার জন্য” বলেছেন মেটলাইফের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মিশেল খালাফ। “একটি অন্তর্ভুক্তিমূলক কর্মস্থল তৈরি করতে আমাদের ধারাবাহিক সাফল্যের জন্য স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের, যেখানে প্রত্যেক কর্মী নিজেদের সম্পূর্ণ সম্ভাবনা অর্জনে সক্ষম হন।”
ফরচুনের সেরা ২৫ টি কর্মক্ষেত্রের তালিকা তৈরী করা হয়েছে ৭০ লাখের বেশি জরিপের উপর ভিত্তি করে যা সামগ্রিকভাবে বিশ্বব্যাপী ২ কোটি কর্মীর কাজের অভিজ্ঞতাকে তুলেধরে। প্রতিষ্ঠানগুলোকে বাছাই করা হয়েছে তাদের কর্মস্থল উন্নয়নের প্রচেষ্টা এবং বিভিন্ন দেশের মানুষের ও সম্প্রদায়ের উপর ইতিবাচক প্রভাব তৈরির সক্ষমতার উপর ভিত্তি করে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments